৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

প্রধানমন্ত্রী ভুটান যাচ্ছেন ১৯ এপ্রিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৯ এপ্রিল ভুটান যাচ্ছেন। সেখানে অটিজম বিষয়ক ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজর্ডার ভুটান ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন তিনি।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ১৯-২১ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অটিজম বিষয়ক ওই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই সফরে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও যেতে পারেন। পুতুল অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারম্যান।

বাংলাদেশ ও ভুটান যৌথভাবে এই সম্মেলনটি আয়োজন করছে। বাংলাদেশ ও ভুটান উভয় দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের কার্যালয়, সূচনা ফাউন্ডেশন এবং অ্যাবিলিটি ভুটান সোসাইটি এই সম্মেলন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত।

প্রধানমন্ত্রীর এই সফরকালে এর পাশাপাশি ভুটানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করবে বাংলাদেশ। এছাড়া দুই দেশের মধ্যে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট ও হাইড্রোপাওয়ার সহযোগিতাও গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।