২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

‘প্রধানমন্ত্রী নিজেই আগুনের ঘটনাটি মনিটরিং করছেন’

গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে লাগা আগুনের ঘটনাটি প্রধানমন্ত্রী নিজেই মনিটরিং করছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

পুলিশ প্রধান বলেন, এর পেছনে কোনো নাশকতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আগুন লাগার পর থেকে প্রধানমন্ত্রী তা মনিটরিং করছেন।

রাতে পরিকল্পিতভাবে গুলশানের ডিসিসি মার্কেটে আগুন দেয়া হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়। সকালে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, নাশকতা নয়, এটি ছিল একটি দুর্ঘটনা। বৈদ্যুতিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া বলেন, দাহ্য পদার্থ ছিল বলে আগুন দ্রুত ছড়িয়ে গেছে। কাঁচা বাজার অংশ এখন পুড়ছে। কেন আগুনের এই ঘটনা তা তদন্ত করে দেখা যেতে পারে।

এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।