মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

প্রধানমন্ত্রী ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করায় তথ্য প্রযুক্তি আইনে লোহাগাড়ায় সৌদি প্রবাসী গ্রেফতার

শেয়ার করুন

26-10-16-2
সৌদি আরবে অবস্থানকালীন প্রধানমন্ত্রী ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি বিকৃত করে টাইম লাইনে শেয়ার করায় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের মোহাম্মদ শফি (৪০) কে তথ্য প্রযুক্তি আইনে গত ২৫ অক্টোবর সন্ধ্যা ৭টায় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। সে উল্লেখিত ইউনিয়নের বশির মোহাম্মদ সিকদার পাড়া এলাকার মৃত ইসমাইলের পুত্র। সূত্রে জানা গেছে, মোহাম্মদ শফি সৌদি আরবে থাকাকালীন সময়ে ১১/০৫/২০১৬ইং, ১৯/০৫/২০১৬ইং, ২১/০৫/২০১৬ইং ও ২৪/০৫/২০১৬ইং তারিখে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি তার নিজ নামীয় ফেইসবুক আইডি ঝযধভর ঝরশফধৎ এবং তৎসংযুক্ত সৌদি আরবে ব্যবহৃত তার মোবাইল নং- ০০৯৬৬-০৫০৬৪০২৩৩৯ এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পুত্র সজীব ওয়াজেদের নগ্ন ছবি প্রচার করে। মামলার বাদী লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজান (২৬) তাঁর আইডি খুললে ওই ছবি গুলো তার দৃষ্টিগোচর হয়। ফলে তিনি গত ২৫/১০/২০১৬ইং তারিখে উক্ত শফিকে আসামী করে লোহাগাড়া থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩৭)। মামলা রুজু হওয়ার পর সম্প্রতি সৌদি আরব থেকে আসা উল্লেখিত মো: শফিকে গ্রেফতার করার জন্য লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম(বার), এসআই সোহরাওয়ার্দী ও এএসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে অভিযান চালিয়ে আসামী মোঃ শফিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে। গত ২৬ অক্টোবর তাকে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করলে ১৬৪ ধারার জবান বন্দিতে তার অপরাধের কথা সে অপকটে স্বীকার করে।

শেয়ার করুন