২২ জুলাই, ২০২৬ | ৭ শ্রাবণ, ১৪৩৩ | ৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করলো হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগ

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন নানা আয়োজনে পালন করেছে হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগ।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, বিশেষ দোয়া মাহফিল, এতিম ছাত্র ও গরিব দুঃখী মানুষের মাঝে বিরানি বিতরন এবং কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করেন নেতা কর্মীরা।

উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন, হলদিয়াপালং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক কৃষকনেতা মোহাম্মদ নুরুল আলম।

এতে আরও উপস্থিত ছিলেন, হলদিয়া পালং ইউনিয়ন কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি আব্দুর জলিল, মোহাম্মদ রিদোয়ান
যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জাফর আলম, রিপন মির্জা, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালামত সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।