৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রধানমন্ত্রীর স্বাক্ষর জালিয়াতির অভিযোগে নারী আটক

প্রধানমন্ত্রী ও ডেপুটি স্পিকারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে (ডিও লেটারসহ) এক নারীকে আটক করা হয়েছে।

রোববার দুপুরে শেরেবাংলা বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস জানান, ওই নারী নিজেকে হাসিনা বেগম দাবি করে এক ছাত্রীর ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে প্রধানমন্ত্রীর স্বাক্ষরসহ ডিও লেটার জমা দেন। পরে কর্তৃপক্ষের সন্দেহ হলে ওই নারীকে পুলিশে সোপর্দ করেন। তবে তাদের পক্ষ থেকে কেউ লিখিত অভিযোগ করেননি।

শেরেবাংলা নগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলেয়া বলেন, বর্তমানে ওই নারীকে থানা হাজতে রাখা হয়েছে।

সূত্রঃ জাগো নিউউজ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।