মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

প্রধানমন্ত্রীর স্বর্ণপদক পেলেন কক্সবাজারের মিছবাহ উল হক

শেয়ার করুন

 

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)’র উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের গলায় পরিয়ে দেওয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক” ২০১৩ সালে দেশের সরকারী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সিজিপিএ/ মার্ক পেয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেছেন কক্সবাজার জেলার উচ্চ শিক্ষিত পরিবারের জন্ম নেওয়া সন্তান মিছবাহ উল হক।
জানা যায়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেলিস্ট প্রাপ্ত কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মুজহেরুল হক নাতি
এবং কক্সবাজার শহরের এন্ডারসন স্থায়ী বাসিন্ধা অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মমতাজ উল হকের পুত্র।


সূত্রমতে, ২০০৬-২০০৭ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হই। এই বিভাগ থেকে ২০১৩ সালে বি.এস.সি (ইঞ্জিনিয়ারিং) এ 3.83 (4.0 স্কেলে) পেয়ে অনুষদের মধ্যে প্রথম হয়।
বর্তমানে তিনি রাজধানী ঢাকার গ্রীণ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সিনিয়র প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

২০১৩ ও ২০১৪ সালে যারা এই পদক অর্জন করেছেন তাদের এই পদক ও সনদ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
দুই বছরে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর ও সিজিপিএ-প্রাপ্ত ২৩৩ জন মেধাবী ছাত্রছাত্রী প্রধানমন্ত্রীর এই স্বর্ণপদক পেয়েছেন।

শেয়ার করুন