১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ২ ফাল্গুন, ১৪৩২ | ২৬ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মরেও আত্মার শান্তি পেতে চান বঙ্গবন্ধু’র ভক্ত শাহ জাফর

আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সাথে জীবনের শেষ মুহুর্তে একবার সরাসরি সাক্ষাত করে কথা বলতে চান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ ভুক্ত শাহ মো.জাফর আলম (৬০)। আওয়ামীলীগ ও জাতির পিতার প্রতি গভীর ভালবাসার টানে একটিবার প্রধানমন্ত্রীর সাক্ষাত চান তিনি। শাহ মো.জাফর আলমের দাবি, আমি কিছুই চাইনা, শুধু মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করে কথা বলতে চাই, তাকে সালাম জানাতে চাই। আমার চাওয়া পাওয়া বলতে এতটুকু। শাহ জাফর বলেন, জীবনের শেষ মুর্হুতে একবার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে মরতে পারলে আমার আত্মা শান্তি পাবে।
জাতির জনক বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমানের আর্দশে বিশ^াসী আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণকর্মী শাহ মো.জাফর আলমের বাড়ি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাহারিয়াঘোনা গ্রামে। তিনি ওই গ্রামের মরহুম সুলতান আহমদের ছেলে। সংসারে ৬ ছেলে ও ৪ মেয়ে সন্তানের জনক শাহ জাফর ছোটবেলা থেকে বঙ্গবন্ধুর একজন অন্ধ ভুক্ত। ১৯৭০ সালে যখন জাতির পিতা চকরিয়া পাইলট হাইস্কুল এলাকায় জনসভায় আসেন সেইদিন খবর পেয়ে বঙ্গবন্ধুকে একনজর দেখতে জনসভাস্থলে ছুঁেট যান সেই সময়ের কিশোর শাহ জাফর।
জন্মের পর ছোট্ট বয়সে যখন শিক্ষা জীবন শুরু করেন সেই থেকে জাতির পিতার আর্দশ ধারণ করে নিজেকে গড়ে তুলেন শাহ জাফর। নীরবে তিনি আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণকর্মী হিসেবে বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করলেও কোনদিন কারো কাছে তা প্রকাশ করেনি। ৬ মে জাতির পিতার সুযোগ্য উত্তরসুরী দেশরত্ম শেখ হাসিনা কক্সবাজার আসছেন খবর শুনে তাঁর সাথে একবার সাক্ষাত করার নিজের মনোবাসনা প্রকাশ করেছেন পড়ন্ত বয়সের শাহ জাফর। চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ নেতা ডা.আসাদুল ইসলামের সহায়তায় স্থানীয় সাংবাদিকদের অফিসে উপস্থিত হয়ে তাঁর আবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌছাঁনোর আব্দার করেছেন বঙ্গবন্ধুর অসম্ভব ভক্ত শাহ জাফর আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।