
প্রেস বিজ্ঞপ্তি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হয়ে ইতালি যাচ্ছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল। তিনি রবিবার সকালে ( ১১ ফেব্রুয়ারী) ইতালির রোমের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। আর্ন্তজাতিক কৃষি উন্নয়ন তহবিল, ইফাদ আয়োজিত সম্মেলনে ১৩ ফেব্রুয়ারী গর্ভনিং কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি-নোট বক্তব্য প্রদান করবেন।
এর আগে ২০১৪ সালে নেপালে অনুষ্টিত সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন বিটিভির জেলা প্রতিনিধি জাহেদ সরওয়ার সোহেল।
প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়ে ইতালি যাচ্ছেন জাহেদ সরওয়ার সোহেল
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।







