১৫ জুন, ২০২৬ | ১ আষাঢ়, ১৪৩৩ | ২৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পায়নি ছাত্রলীগ!

বাংলা নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো শুভেচ্ছা কার্ড পাননি ছাত্রলীগের নেতারা। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে কয়েক শ কার্ড পাওয়া যায়।

কার্ড না পাওয়ায় ছাত্রলীগের অনেক নেতা-কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের একজন ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান। তিনি বলেন, কার্ডগুলো ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি ও হলের সভাপতি-সাধারণ সম্পাদকদের দেওয়ার কথা। কিন্তু এগুলো না পাওয়ায় বেশির ভাগ নেতাই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে যেতে পারেননি।

মেহেদী বলেন, ‘আমরা গণভবনে না গেলেও আগে এমন কার্ড পেলে যত্ন করে সংগ্রহে রেখে দিতাম। আমার ড্রয়ারে এখনো আগের অনেক কার্ড আছে। ছাত্রলীগের নেতা-কর্মীদের কাছে এগুলো অনেক আবেগের বিষয়।’ তিনি এ ঘটনার সাংগঠনিক তদন্ত দাবি করেন।

 

এ প্রসঙ্গে ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন  বলেন, ‘কার্ডগুলো পাঠানোর দায়িত্ব আমার। কিন্তু আমি নিজেই জানতাম না কার্ডগুলো মধুর ক্যানটিনে আছে।’

ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নওশেদ উদ্দিনসহ কয়েকজনকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল বলে ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে। যোগাযোগ করা হলে নওশেদ বলেন, ‘আমার হাতে কার্ডগুলো পয়লা বৈশাখের আগের দিন রাতে আসে। স্বল্প সময়ের মধ্যে অনেককে ফোন দিয়ে কার্ড নিতে বলেছি। কার্ডে কারও নাম লেখা ছিল না। যাদের সঙ্গে যোগাযোগ করা গেছে, তারা কার্ড পেয়েছে। যারা কার্ড পায়নি বলে ছড়াচ্ছে, তারা রাজনীতির মাঠে নিষ্ক্রিয়।’

এ প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, যারা কার্ড পাওয়ার তারা পেয়েছে। মধুর ক্যানটিনে যেগুলো পড়ে ছিল, তা পুরোনো। এগুলো মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শুভেচ্ছা কার্ড নয়।

সূত্রঃ দৈনিকশিক্ষা

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।