৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

প্রধানমন্ত্রীর ভারত সফরেই তিস্তা চুক্তি হবে : ওবায়দুল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরেই তিস্তা চুক্তি হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সরকারি কলেজ মাঠে শিক্ষার্থীদের নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরেই তা চূড়ান্ত হবে, তিস্তা চুক্তি হবে; এখানে গোপনীয়তার কিছু নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এবং সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে আমরা মেনে নেব।

তাই বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। রাজনীতিতে চাওয়া-পাওয়ার কিছু ছিল না। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করেছি। তাই প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ণ করেছেন।

তিনি বলেন, মানুষের জন্য কাজ না করে রাজনৈতিক দলের নেতা-কর্মী হওয়া যায় না। তাই অসহায় মানুষের কল্যাণে নেতাকর্মীদের কাজ করতে হবে।

এসময় আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।