মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার প্রয়োজন আছে : ফখরুল

শেয়ার করুন


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রীর ভারতে যাওয়ার প্রয়োজন আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে হবে। ভারত সফরে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চুক্তি হলে তা দেশের মানুষ মেনে নেবে না। বিএনপিও দেশের অস্তিত্বের প্রশ্নে আপস করবে না।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপির এক যৌথ সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।
তিস্তা চুক্তি না হলে কোন চুক্তি হবে প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে সেগুলো জাতিকে উদ্বিগ্ন করে তুলেছে। কী চুক্তি সই হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। গণমাধ্যমে এ বিষয়ে যা প্রকাশিত হচ্ছে তা উদ্বেগের।
মির্জা ফখরুল বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় সব দল ও মতের মানুষকে এক করতে হবে। অথচ অবস্থা এমন যে জঙ্গিবাদ নিয়ে কথা বলা যাবে না। কোনো ঘটনা ঘটলেই বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।
সরকার রাজনৈতিকভাবে জঙ্গিবাদ ব্যবহার করে বিএনপিকে ঘায়েল করতে চায় বলে অভিযোগ করেন ফখরুল।

শেয়ার করুন