মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

প্রধানমন্ত্রীর নির্দেশে সালাহ উদ্দিনের সন্ধান মিলবে : হাসিনা

শেয়ার করুন

প্রধানমন্ত্রীর নির্দেশে সালাহ উদ্দিনের সন্ধান মিলবে : হাসিনা
 বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী  হাসিনা আহমেদ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, আপনি যদি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন তাহলে আমি আশা করি আমার স্বামীর সন্ধান মিলবে। স্বামীকে ফিরে পেতে এভাবে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তার স্ত্রী ।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দাবিতে আয়োজিত সম্মিলিত পেশাজীবি পরিষদের এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

হাসিনা আহমেদ বলেন, আমার স্বামীর (সালাহ উদ্দিন) কোন অপরাধ নেই। তারপরও কোন অভিযোগ  বা মামলা  থাকলে তাকে আদালতে হাজির করন। আদালত তাকে বিচার করবে।

তিনি বলেন,  কাউকে নিখোঁজ করে দেওয়ার অধিকার কারো নেই। তুলে নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু সালাহ উদ্দিন আহমেদকে আইন শৃঙ্খলাবাহিনী তুলে নিয়ে গেছে। আমি প্রধানমন্ত্রীকে বারবার অনুরোধ করেছি, কিন্তু কোন ফলাফল পায়নি।

তিনি আরো বলেন, আমি আমার স্বামীকে ফেরত চাই, আমার সন্তানরা তার বাবাকে ফেরত চায়। আইন শৃঙ্খলাবাহিনী তাকে তুলে নিয়ে গেছে, তাদেরই তাকে ফেরত দিতে হবে।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্মিলিত পেশাজীবি পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। এসময় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন