১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌ: সাথে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের মতবিনিময়

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, ‘কক্সবাজারের গুরুত্ব জাতীয়ভাবে দিনদিন বৃদ্ধি পাচ্ছে। অতীতে এই জেলার গুরুত্ব ছিল শুধুমাত্র সমুদ্র সৈকতকে ঘিরে। কিন্তু বর্তমানে এখানে বিপুল উন্নয়ন কর্মযজ্ঞ চলছে। অবকাঠামোগত এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হলে এখানে বিপুল পরিমাণ বিদেশি পর্যটক আসবে। এতে করে এখানকার মানুষের ভাগ্য পরিবর্তন হবে’

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের সীমান্ত জেলা হিসেবে কক্সবাজার দীর্ঘদিন ধরে রোহিঙ্গা চাপ বহন করছে। কিন্তু সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতনের কারণে এই চাপ ভয়াবহ বৃদ্ধি পেয়েছে। এই সমস্যার সমাধান একমাত্র মিয়ানমার সরকারের হাতেই। আন্তর্জাতিকভাবে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মিয়ানমার সরকারের উপর কঠোর চাপ সৃষ্টি করতে হবে’।

ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংবাদিক সমাজ আজ কৃতজ্ঞ। কারণ তিনি সাংবাদিকদের ভাগ্যোন্নয়নে কল্যাণ ট্রাস্ট, অবকাঠামোগত উন্নয়ন থেকে সবকিছু করছেন’। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা বাংলা চ্যানেলের (ডিবিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক প্রিয়তোষ পাল পিন্টু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী সদস্য আয়াছুর রহমান ও মুজিবুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক বিশ্বজিত সেন বাঞ্চু।

মতবিনিময় সভায় ইকবাল সোবহান চৌধুরীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন রিপোর্টার্স কক্সবাজারের নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।