২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

প্রধানমন্ত্রীর কোলে রেলমন্ত্রীর কন্যা

সম্প্রতি সোশাল মিডিয়াগুলোতে আলোড়ন সৃষ্টি করেছে প্রধানমন্ত্রীর কোলে রেলমন্ত্রী মুজিবুল হকের কন্যার একটি ছবি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যাচ্ছে, মুজিবুল হকের কন্যা প্রধানমন্ত্রীর কোলে খেলা করছে।এসময় প্রধানমন্ত্রীর ডানে দাঁড়িয়ে ছিলেন মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার রিক্তা ও বামে ছিলেন রেলমন্ত্রী। ছবিটি কখন তোলা হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায় নি।

এদিকে ২০১৪ সালের ৩১ অক্টোবর রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের মীরাখলা গ্রামের ৩২ বছর বয়সী হনুফা আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ৬৭ বছরে চিরকুমার থেকে মুজিবুল হকের বিয়ের বিষয়টি ওই সময় বেশ আলোচিত ছিল।

এরপর এ বছরের ২৮ মে বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার রিক্তা কন্যাসন্তানের জন্ম দেন। জানতে চাইলে রেলমন্ত্রী তখন বলেন, ‘আল্লাহর রহমতে মেয়েসন্তানের বাবা হয়েছি, সবার দোয়া চাই। ধর্মীয় রীতি অনুযায়ী মিলাদ দিয়ে মেয়ের নাম রাখব।’

৩০ মে সোমবার মন্ত্রিসভার সদস্যদের মিষ্টিমুখ করান রেলপথমন্ত্রী মুজিবুল হক। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে রেলমন্ত্রী সবাইকে মিষ্টিমুখ করিয়েছিলেন। মন্ত্রিসভার সদস্যরা সবাই তাঁকে অভিনন্দন জানান।

সে সময় বৈঠকের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলমন্ত্রীর কাছে জানতে চান, নবজাতকের নাম রাখা হয়েছে কি না। জবাবে রেলমন্ত্রী বলেন, ‘এটা আপনার জন্য রেখে দিয়েছি।’ প্রধানমন্ত্রী তখন বলেন, নাম রাখার দায়িত্বটা মা–বাবার।

প্রসঙ্গত, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে মুজিবুল হক চৌদ্দগ্রাম থেকে সাংসদ নির্বাচিত হন। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর থেকে তিনি রেলপথমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।