২৮ মে, ২০২৬ | ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ১০ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

প্রধানমন্ত্রীর আগমনে কক্সবাজারে তাঁতীলীগের স্বাগত মিছিল


আজ প্রধানমন্ত্রী, আওয়ামীলীগের সভানেত্রী, বঙ্গবন্ধুর তনয়া, জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার জেলা তাঁতীলীগের পক্ষ থেকে এক বিশাল স্বাগত মিছিল অনুষ্টিত হয়। কক্সবাজার শহরের প্রধান সড়ক পদক্ষিণ শেষে এক পথসভা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে বাংলাদেশ তাঁতীলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি, তাঁতীলীগের সভানেত্রী সাধনা দাশ গুপ্তা বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আজকের উদ্ভোধনের অপেক্ষায় থাকা কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসহ বাংলাদেশে অসংখ্য উন্নয়ন হয়েছে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে আওয়ামীলীগকে আবারো ক্ষমতা আনতে হবে। কক্সবাজার জেলা তাঁতীলীগের আহবায়ক আলহাজ¦ নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তাঁতীলীগের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী কাজী জাফর আলম ভূলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা তাঁতীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক বুজুরুজ মিয়া, নুরুল ইসলাম দুদু মিয়া, জাফর আলম কোম্পানী, এডভোকেট সোহেল রানা, চকরিয়া উপজেলার সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শাহ আলম, উখিয়া উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন কক্সবাজার পৌর তাঁতীলীগের সভাপতি হেলাল উদ্দিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।