১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

প্রথম বাংলাদেশি হিসেবে চীনের ছবিতে পরীমনি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি অভিনয় করতে যাচ্ছেন চীনের একটি ছবিতে। নাম ‘চেজিং মার্ডার’। চলতি বছরের ৬ মে ঘটে যাওয়া চীনের একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হবে ছবিটি।

চীনের হুবে ফেঙ্গু তিয়ানজিয়া ফিল্ম কোম্পানি লিমিটেডের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন হুজিয়াহুই ও ডেনিপ্যাং। খবরটি নিশ্চিত করেছেন পরীমনি নিজেই।

তিনি বলেন, ‘আমি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করবেন চীন এবং হংকংয়ের বেশ কয়েকজন অভিনয় শিল্পী। এতে আমাকে একজন আন্তর্জাতিক পুলিশ সদস্যের ভূমিকায় দেখা যাবে।’

চীনের কয়েকটি প্রদেশ ছাড়াও ‘চেজিং মার্ডার’ ছবিটির শুটিং হবে বাংলাদেশে। পরী বলেন, ‘আগামী মাসে অফিসিয়ালি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হব।’

প্রাথমিক পরিকল্পনায় আগামী বছরের প্রথমার্ধে ছবিটি মুক্তি দিতে চায় চীনের প্রযোজনা প্রতিষ্ঠান। পরীমনি জানান, আরও বিস্তারিত তথ্য কিছুদিন পর জানানো হবে। চীনের ছবিতে অভিনয়ের প্রস্তুতি হিসেবে তিনি ইদানিং চাইনিজ ভাষা শিখছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।