২ জুলাই, ২০২৬ | ১৮ আষাঢ়, ১৪৩৩ | ১৬ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

প্রথম আলোর গণিত উৎসব ৭ জানুয়ারি

দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো কক্সবাজারের আঞ্চলিক ‘গণিত উৎসব-২০১৬’ শুরু হচ্ছে আগামি ৭ জানুয়ারি। উৎসবে অংশ নিচ্ছে কক্সবাজার ও বান্দরবান জেলার প্রায় ১ হাজার শিক্ষার্থী। ইতিমধ্যেই শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে। কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৭ জানুয়ারি সকাল আটটায় এই উৎসব শুরু হবে।
উৎসবের উদ্বোধন করবেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ফজলুল করিম চৌধুরী।দুপুরে উৎসবে বিজয়ী খুদে গণিতবিদদের পুরুস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।এছাড়াও ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কর্মকর্তারা অনুষ্টানে উপস্থিত থাকবেন।
উৎসবে চারটি ক্যাটাগরিতে পরীক্ষা হবে।ক্যাটাগরি গুলো হচ্ছে : প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম), সেকেন্ডারি (নবম থেকে দশম ও এসএসসি (সমমান)পরীক্ষার্থী) এবং হায়ার সেকেন্ডারি (একাদশ-দ্বাদশ ও এইচএসসি (সমমান)পরীক্ষার্থী।
প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা জানান, ‘গণিত শেখো-স্বপ্ন দেখো’ এই শ্লোগানে অনুষ্টিতব্য আর্ন্তজাতিক এই গণিত উৎসবে অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট, বিজয়ীদের টি-শার্ট ও মেডেল দেয়া হবে।কক্সবাজার উৎসবে বিজয়ীরা ঢাকায় অনুষ্টেয় জাতীয় পর্যায়ের গণিত উৎসবে যোগ দেবে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা যোগ দেবে ব্রাজিলে অনুষ্টেয় ৫৮তম আর্ন্তজাতিক গণিত অলিম্পিয়াডে।উৎসবে গণিত অলিম্পিয়াড ছাড়াও থাকবে শিক্ষক-অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, বইমেলা, মুক্ত আলোচনা, কুইজ, রুবিক্স কিউব প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্টান।
প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, ইতিমধ্যে উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বন্ধুসভার শতাধিক সদস্য উৎসব সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ : ০১৭৭৫-৪২৪৬৪৬ / ০১৭১৪-৩৭৪৬৩৪
৪ জানুয়ারি-২০১৭
প্রথম আলো-কক্সবাজার অফিস।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।