মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

প্রথম আলোর গণিত উৎসব ১৩ জানুয়ারিঃ রোববার থেকে রেজিষ্ট্রেশন শুরু

শেয়ার করুন

প্রেস বিজ্ঞপ্তিঃ দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক পর্যায়ের ‘গণিত উৎসব-২০১৮’ শুরু হচ্ছে আগামি ১৩ জানুয়ারি। উৎসবে অংশ নিচ্ছে জেলার আট উপজেলার ৫০০ শিক্ষার্থী। বরাবরের মত এবারও কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এই উৎসব চলবে।
উৎসবে চারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্টিত হবে।ক্যাটাগরি গুলো হচ্ছে, ১. প্রাইমারি : (তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি ), ২. জুনিয়র : (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি), ৩. সেকেন্ডারি : (নবম থেকে দশম শ্রেণি ও এসএসসি (সমমান)পরীক্ষার্থী) এবং ৪. হায়ার সেকেন্ডারি : (একাদশ-দ্বাদশ শ্রেণি ও এইচএসসি (সমমান)পরীক্ষার্থী।
আগামী রোববার থেকে পরবর্তী তিনদিন ( প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত) শহরের ঝাউতলারস্থ প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়ে নির্দিষ্টসংখ্যক শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন করা হবে।শিক্ষার্থীদের ২০১৭ সালে অধীত শ্রেণি অনুসারে ক্যাটাগরি নির্ধারিত হবে।রেজিষ্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্টানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফল বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।
প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন, ‘গণিত শেখো-স্বপ্ন দেখো’ এই শ্লোগানে অনুষ্টিতব্য আর্ন্তজাতিক এই গণিত উৎসবে অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের সার্টিফিকেট, বিজয়ীদের টি-শার্ট ও মেডেল দেয়া হবে।কক্সবাজার উৎসব থেকে বিজয়ীরা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্টেয় ষোড়শ বাংলাদেশ জাতীয় গণিত উৎসবে অংশ নেবে। জাতীয় পর্যায়ের বিজয়ীরা যোগ দেবে রোমানিয়ায় অনুষ্টেয় ৫৯তম আর্ন্তজাতিক গণিত অলিম্পিয়াডে।
প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ : ০১৭৭৫-৪২৪৬৪৬ / ০১৭১৪-৩৭৪৬৩৪
৮ ডিসেম্বর-২০১৭
প্রথম আলো-কক্সবাজার অফিস।

শেয়ার করুন