১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

প্রতি মুহুর্তের আপডেট খবরে সমাদৃত বাংলাদেশ প্রতিদিন


কোটি মানুষের প্রিয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ৮ম প্রতিষ্টা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজারে উদ্যাপিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে সাংবাদিকদের একটি র‌্যালী শুরু হয়ে প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে প্রেসক্লাব হল রুমে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ সাইফুল ইসলাম মজুমদার। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দৈনিক বাংলাদেশ প্রতিদিন বর্তমানে বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে। প্রচার সংখ্যার পাশাপাশি অনলাইনেও পিছিয়ে নেই এ পত্রিকাটি। প্রতি মুহুর্তে অনলাইনে আপডেট খবর দিয়ে দেশে-বিদেশে পাঠকের সমাদৃত হয়েছে বাংলাদেশ প্রতিদিন। এছাড়াও পত্রিকাটি দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার হেড-কোয়াটার, সৌমিত্র চাকমা ও কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, বর্ষিয়ান সাংবাদিক ও আজকের দেশ-বিদেশের প্রধান বার্তা সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টু, কালের কন্ঠের কক্সবাজার ষ্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের দেশ-বিদেশের উপদেষ্টা সম্পাদক তোফায়েল আহমদ, দৈনিক ডেলি সান্ এর কক্সবাজার প্রতিনিধি আব্দুল মোনায়েম খাঁন, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ষ্টাফ রিপোর্টার আব্দুল কুদ্দুস রানা, দৈনিক নিউজ টু’ডের কক্সবাজার প্রতিনিধি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার ব্যুরো প্রধান শামসুল হক শারেক, নয়া দিগন্তের কক্সবাজার প্রতিনিধি জিএএম আশেকুল্লাহ, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ও আজকের দেশ-বিদেশের বার্তা সম্পাদক ইকরাম চৌধুরী টিপু, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশিদ, দিনকালের কক্সবাজার ষ্টাফ রিপোর্টার নুরুল ইসলাম হেলালী, দৈনিক বাঁকখালীর নির্বাহী সম্পাদক ও কক্সবাজার রিপোর্টাস ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, আমাদের সময়ের কক্সবাজার ষ্টাফ রিপোর্টার ও চ্যানেল আই’য়ের কক্সবাজার প্রতিনিধি সরওয়ার আজম মালিক।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সকালের কক্সবাজারের সম্পাদক ফরহাদ ইকবাল, দৈনিক আমাদের কক্সবাজারের সম্পাদক সাইফুর রহিম শাহীন, দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার দক্ষিণ প্রতিনিধি গোলাম আজম খাঁন, দৈনিক ইনানীর ভারপ্রাপ্ত সম্পাদক শফিউল্লাহ শফি, ক্রীড়া লেখক সমিতির সভাপতি, সাংবাদিক এমআর মাহাবুব, দৈনিক সাগর দেশের পরিচালনা সম্পাদক এএইচ সেলিম উল্লাহ, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক আজকের কক্সবাজারের বার্তা সম্পাদক আহসান সুমন, কক্সবাজার রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি সাঈদ আলমগীর, সাংবাদিক ইমাম খাইর, তৌফিকুল ইসলাম লিপু, সঞ্চল দাশ গুপ্ত, কামরুল ইসলাম মিন্টু, বেদারুল আলম, জাবেদ আবেদীন শাহীন, ইব্রাহিম খলিল মামুন, রাশেদ রিপন, মাসুদুর রহমান, আনোয়ার হাসান, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের উখিয়া প্রতিনিধি এস.আজাদ ও চকরিয়া প্রতিনিধি জিয়াউদ্দিন বাবুল, দৈনিক আজকের দেশ-বিদেশের কক্সবাজার শহর প্রতিনিধি আজিজুল হক রানা, দৈনিক আজকের দেশ-বিদেশের বিজ্ঞাপন ম্যানেজার বিজয় কুমার চৌধুরী প্রমূখ।

অনুষ্টান সঞ্চালনা করেন আজকের দেশ-বিদেশের মফস্বল সম্পাদক দীপন শর্মা দিপু। অনুষ্টান শেষে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি ও দৈনিক আজকের দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক আইয়ুবুল ইসলামকে সাথে নিয়ে পত্রিকার ৮ম প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।