২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

প্রতিবন্ধী রিক্সা চালক রশিদের পাশে সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা হিউমিনিটি

নিজস্ব সংবাদদাতা: বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সরকারি নিষেধাজ্ঞায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে অসহায় শ্রমজীবী মানুষ বেশ কষ্টে দিন কাটাচ্ছে। অসহায়, শ্রমজীবী ও কর্মহীন এইসব মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজারের সেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা হিউমিনিটি।

খরুলিয়ার হতদরিদ্র প্রতিবন্ধী রিক্সা চালক রশীদ। তার পরিবারে সত্তরউর্দ্ধো বৃদ্ধ মাতাসহ সদস্য সংখ্যা ৬ জন। রিক্সা চালিয়ে তিনি তার পরিবারে সবার মুখে তুলে দেন অন্য।

দেশ লকডাউন হওয়া সত্বেও প্রতিদিনের মতো প্রতিবন্ধী রিক্সাচালক রিক্সা নিয়ে রোজগারের উদ্দেশ্য বের হন রাস্তায়। সারাদেশে প্রশাসনের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে খরুলিয়া স্টেশনে পুলিশ জনসাধারণকে ধাওয়া দিলে প্রতিবন্ধী রশিদ হোচট খেয়ে পড়ে তার এক পা ভেঙ্গে যায়। সেই থেকে তার পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। সোস্যাল মিডিয়া পেইজবুকের আশির্বাদে তার এই করুন চিত্র দৃষ্টিগোচর হয় কক্সবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্যা হিউমিনিটি ‘ পরিবারের সদস্যদের কাছে।

চলমান COVIDE19 মোকাবেলায় সংগঠনের জরুরী ত্রাণ বিতরণ ফান্ড থেকে চাল, ডাল, পেয়াজ, আলু, তেল সহ রমজানের ইফতার সামগ্রী নিয়ে হাজির হন সদরের ঝিলংজা ইউনিয়ন ৮নং ওয়ার্ড খরুলিয়া ঘাটপাড়ার খেটেখাওয়া প্রতিবন্ধী রিক্সা চালক রশিদের বাড়িতে। ‘সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার’ পরিবারের সদস্যরা প্রতিবন্ধী রশিদের হাতে খাদ্যদ্রব্য তুলে দিয়ে তার পরিবারের খোঁজ খবর নেন এবং সমাজের সচ্ছল ও ধনাঢ্য ব্যক্তিদের কাছে এই প্রতিবন্ধী রশিদের পাশে দাড়ানোর আহবান জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।