২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

প্রতিবন্ধীদের লালন-পালনে ট্রাস্ট গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধীদের লালন-পালনে ট্রাস্ট গঠন করা হয়েছে: প্রধানমন্ত্রী
দেশের প্রতিবন্ধী ছেলে-মেয়েদের লালন-পালনের জন্য ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠনের মাধ্যমে বিশেষ ব্যবস্থা নেওয়া হযেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১ টার সময় বিশ্ব অটিজম দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধী ছেলে-মেয়েদের যখন বাবা-মা থাকবে না তখন তাদের দেখার কেউ থাকবে না। আর তাদের লালন-পালনেও ব্যয়বহুল খরচ হয়। তাদের এ বিষয়টি চিন্তা করে ভবিষ্যতে তাদের সহযোগিতা ও লালন-পালনের জন্য ট্রাস্ট ও ফাউন্ডেশন গঠন করা হয়েছে।

তিনি বলেন, প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে।৫০টি বিদ্যালয়ে ১০ হাজার প্রতিবন্ধী ছেলে-মেয়ে পড়া-লেখা করছে। প্রতি মাসে তাদের শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে। তাদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। এজন্য ৯ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, তাদের লালন-পালন এবং শিক্ষার জন্য অবকাঠানো উন্নয়নও করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিবন্ধী শিশুরা সমাজের বুঝা নয়, তাদের মূল্যবান সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।