৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

প্রতিক্রিয়া: জার্মানির হতাশা, দক্ষিণ কোরিয়া সতর্ক

german-ministerমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের পূর্বাভাসে মিশ্র প্রতিক্রিয়া এসেছে বিভিন্ন দেশের রাজনীতিবিদদের কাছ থেকে।

জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী উরসুলা ভন দের লেয়ান জার্মান টেলিভিশনে এক বিবৃতিতে ট্রাম্পের বিজয়ে ‘বিরাট ধাক্কা’ খাওয়ার কথা জানিয়েছেন; খবর রয়টার্সের।

এআরডি টেলিভিশনে উরসুলা বলেন, “আমার ধারণা, ট্রাম্প জানে এ ভোট তার নয়; এ ভোট ওয়াশিংটন ও প্রতিষ্ঠানের বিপক্ষে মার্কিনিদের রায়।”

ট্রাম্প নির্বাচনে জিতলেও উত্তর কোরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতি বদলাবে না এবং সেখানে চাপ অব্যাহত রাখবেন বলে মনে করেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী ইয়ুন বুয়াং-সে।

পার্লামেন্ট সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নির্বাচন পরবর্তী এক বৈঠকের মাঝে বুয়াং-সে বুধবার এ মন্তব্য করেন বলে রয়টার্সের অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে।

আন্তর্জাতিক চাপের মুখেও এ বছরের জানুয়ারি ও সেপ্টেম্বর মাসে উত্তর কোরিয়া তাদের চতুর্থ ও পঞ্চম নিউক্লিয় পরীক্ষা চালায়।

ওই পরীক্ষার পর দক্ষিণ কোরিয়া এবং জাপানের সঙ্গে তাদের মিত্র যুক্তরাষ্ট্রও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল।

তবে ফ্রান্সের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল ফ্রন্ট পার্টির নেতা ম্যারি লো পেন বুধবার এক টুইট বার্তায় ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে অভিনন্দন জানিয়েছেন।

“মুক্ত আমেরিকার জনগণ ও যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন।”

লো পেন নিজেও আগামী বছর ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন। জনমত জরিপে দেখা যাচ্ছে, নির্বাচনের প্রথম রাউন্ডে জিতলেও পরের রাউন্ডে পেন হেরে যেতে পারেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।