২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

রামুতে প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধন

প্রজন্মের জন্য প্রাণশক্তি যোগাবে প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা

 

নিজস্ব প্রতিবেদক, রামু
রামু উপজেলার প্রাক্তন কৃতি ফুটবলারদের নিয়ে গঠিত প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের অনুশীলন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের উপদেষ্টা সাবেক কৃতি ফুটবলার শামশুল আলম সোমবার (২১ মার্চ) বিকাল ৪ টায় রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউট মাঠে এ অনুশিলন ক্যাম্প উদ্বোধন করেন। রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২ এ অংশ নিচ্ছে ‘প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল’।
ফুটবল অনুশীলন ক্যাম্প উদ্বোধনে সাবেক কৃতিফুটবল খেলোয়াড় শামশুল আলম বলেন, প্রাক্তন কৃতি ফুটবলারদের নিয়ে ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’ আয়োজন করছে, রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগ ২০২২। এ ফুটবল লীগ আয়োজনের মাধ্যমে আজকের প্রজন্মের ফুটবলারা নব উদ্দিপনায় উদ্দিপ্ত হবে ও প্রজন্মের প্রাণশক্তি যোগাবে। তৃণমূল পর্যায়ে ফুটবলকে সুসংহিত করতেও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এ ফুটবল লীগ। রামু’র ফুটবল ইতিহাসে কৃতিময় মর্যাদার স্বাক্ষর রেখেছেন সাবেক কৃতিফুটবলার ‘প্রয়াত প্লাবন বড়ুয়া’।
প্রয়াত এ ফুটবলারকে স্মরণ করে তিনি আরো বলেন, প্রবীনদের কৃতিত্ব গাঁথা ফুটবল ইতিহাস আজকের প্রজন্মকে জানাতেও ভূমিকা রাখছে ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’। রামু সোনালী অতীত ওসমান সরওয়ার ফুটবল লীগে ভালো খেলে, নিজের অবস্থান জানান দেবে ‘প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দল’। আজকের প্রজন্ম ফুটবল খেলোয়াড়রাও সাবেক ফুটবলারদের কাছ থেকে জানবে কৃতিত্বপূর্ণ ফুটবল ইতিহাস। প্রাক্তন ফুটবল খেলোয়াড়রা প্রজন্মের জন্য শক্তি যোগাবে।
প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের আহ্বায়ক পুলক বড়ুয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব প্রবাল বড়ুয়া নিশানের সঞ্চালনায় অনুষ্ঠিত ফুটবল অনুশীলন ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখনে, প্লাবন বড়ুয়া স্মৃতি ফুটবল দলের উপদেষ্টা ছালেহ আহমদ, ডা. রবীন্দ্র শর্মা, অমিত বড়ুয়া, রিয়াজ উল আলম, কোচ শামশুল আলম, টিম ম্যানেজার দেবপ্রসাদ বড়ুয়া টিপু, সহকারি টিম ম্যানেজার প্রমতোষ বড়ুয়া, সদস্য মো. নুরুল্লাহ, রাজু বড়ুয়া, অসিত পাল, খালেদ শহীদ, হিমাদ্রী বড়ুয়া পান্থ, টিটু বড়ুয়া, আবুল মনছুর, ইসকান্দর মীর্জা, সুলক বড়ুয়া, আবদুর রহিম, নুরুল কবির হেলাল, নুরুল আলম, নুরুল হক চৌধুরী, কাউছার উল হক, পলাশ বড়ুয়া, মো. ইসহাক পাখি, রাজু বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, প্রণয় বড়ুয়া পদ্ম, সবুজ বড়ুয়া প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।