মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে কারাগারে

শেয়ার করুন

কক্সবাজার শহরের একটি মাদ্রাসা কেন্দ্রে আজ মঙ্গলবার অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়লেন মো. সাইমুন (২১) নামের এক ভুয়া পরীক্ষার্থী। পরে তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে হল পরিদর্শকের দায়িত্বে থাকা শিক্ষক জাফর আলমকে সাময়িক বহিষ্কার করা হয়।

শহরের কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আজ ছিল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা।

হল সুপার ও কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদউদ্দিন চৌধুরী বলেন, ৪ নম্বর কক্ষে সদর উপজেলার বাংলাবাজার ছুরুতিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র মো. ঈসমাইল হোসেনের হয়ে পরীক্ষা দিচ্ছিলেন রামু ডিগ্রি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সাইমুন। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা পর তিনি ওই কক্ষে গিয়ে শিক্ষার্থীদের প্রবেশপত্র যাচাইয়ের সময় ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারার অমিল থাকায় তাঁকে আটক করেন। পরে কেন্দ্র পরিদর্শনের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করলে তিনি দোষ স্বীকার করেন। তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ভুয়া পরীক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই কক্ষের দায়িত্বে থাকা শিক্ষক জাফর আলমকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

কক্সবাজার সদরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, পাবলিক পরীক্ষা আইন-১৯৮০-এর ৩ (খ) ধারায় মো. সাইমুনকে এ দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্বে অবহেলার দায়ে ওই কক্ষের দায়িত্বরত শিক্ষককে সাময়িক বহিষ্কার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সাজাপ্রাপ্ত মো. সাইমুনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। তিনি উখিয়া উপজেলার কোটবাজার এলাকার মৌলভীপাড়ার বাসিন্দা।

শেয়ার করুন