মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শেয়ার করুন

কক্সবাজার শহরের এআরসি টাওয়ার ভবনে আকস্মিক আগুন লেগেছে এমন শিরোনামে শুক্রবার বিকেল থেকে কক্সবাজার সময় ডট কম সহ বেশ কয়েকটি অনলাইনে যে সংবাদ প্রচার হচ্ছে আমি এআরসি টাওয়ারের কতৃপক্ষ হয়ে উক্ত সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।  প্রকৃত পক্ষে অগ্নিকাণ্ডের মতো কোন ঘটনা উক্ত ভবনে সংগঠিত হয়নি।   যদি আগুন লাগার মতো কোন ঘটনা ঘটতো, তাহলে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করতো।  সে রকম পরিস্থিতির সম্মুখীনও হতে হয়নি। উল্টো বিভিন্ন অনলাইন ওয়েব পোর্টালে আগুন লেগেছে বলে একটি বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করে আমাদের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
সে সাথে ভবনের মালিক এবং ছেলের বিরুদ্ধে নোংরা এবং মানহানিকর তথ্য দিয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনটি পড়লে যে কেউ বুঝতে পারবে, আসলেই এটি অসত্য সংবাদ।  অগ্নিকান্ডের পাশাপাশি প্রতিবেদক প্রতিবেদনে লিখেছেন, মালিক পক্ষ  ভাড়াটিয়ার সাথে অসৌজন্যমূলক আচরন করে।  সে সাথে ভাড়া তিন গুন বাড়ানো এবং তিন দিন ধরে পানি বন্ধ করে রাখা হয়েছে, এমন জঘন্য তথ্যও সংবাদে পরিবেশন করা হয়।  যা আদৌ সত্য নয়।
প্রকৃত পক্ষে একশ্রেনীর স্বার্থান্বষী মহল আমাদের প্রতিষ্টানের দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছে।  আমি প্রতিবাদকারী উক্ত মিথ্যা সংবাদের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।  এই বিষয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী 
এআরসি টাওয়ার ভবন কতৃপক্ষ।

শেয়ার করুন