মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

প্রকাশিত সংবাদের জসিম উদ্দিনের প্রতিবাদ

শেয়ার করুন


গতকাল ২১ জুলাই (শনিবার) দৈনিক আজকের দেশ বিদেশসহ বিভিন্ন পত্রিকা ও অনলাইনে “উখিয়ায় প্রবাসীর জায়গা জবর দখলের অপচেষ্টা, পুকুরের মাছ চুরি” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। প্রকৃত ঘটনা আড়াল করে আমার সৎ ভাই প্রবাসী মমতাজ উদ্দিন আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সাংবাদিক মাঝে সরবরাহ করেছে। মূলত ঘটনা হচ্ছে আমার সৎ ভাই মমতাজ উদ্দিন আমারসহ অন্যান্য ভাই-বোনদের জমি জবর দখল করে রেখেছে। উক্ত দখল ছেড়ে না দিয়ে আমার বিরুদ্ধে সাজানো মামলা দায়ের করার জন্য পায়তারা চালিয়ে আসছে। তার ধারাবাহিকতায় সংবাদপত্রে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। আমাদের পিতার সকল জমি-জমার কাগজ-পত্রাদি মমতাজ উদ্দিন গোপন করে সকলের জমি ভোগ দখল করে আসছে। আমার বাবা ও দাদার প্রায় ১৫ কানি সম্পত্তি জবর দখল করে রেখেছে। বর্তমানে মমতাজ উদ্দিন বিদেশে অবস্থান করছেন। প্রবাস থেকে এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের জমি-জমা দখল করে নিয়েছে। আমি জসিম উদ্দিন ইতিপূর্বে মমতাজ উদ্দিন গংয়ের বিরুদ্ধে উখিয়া থানায় সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করি। যদি মমতাজ উদ্দিনের জায়গা হয়ে থাকলে কেন স্থানীয় চেয়ারম্যান ও থানা পুলিশ ইতিপূর্বে তাকে কয়েকবার ডাকলে হাজির হয়নি। পরিশেষে আমি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
জসিম উদ্দিন
পিতা- হাজী ছৈয়দ আহমদ প্রকাশ শহর হাজী
সাং- ধুরুমখালী, হাজীরপাড়া, হলদিয়াপালং
উখিয়া, কক্সবাজার।

শেয়ার করুন