৩০ জুলাই, ২০২৬ | ১৫ শ্রাবণ, ১৪৩৩ | ১৫ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা

প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

গত ১৫ অক্টোবর টেকনাফ টুডে নিউজ ডটকমে “ টেকনাফে মাটিতে লুকানো ইয়াবার চালান আনতে গিয়েই বন্দুক যুদ্ধে রোহিঙ্গা নিহত ; দুই বিজিবি জওয়ান আহত ও ইয়াবা-অস্ত্র উদ্ধার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদে আমার বিরোদ্ধে যা উল্লেখ করা হয়েছে তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। এটি উদ্দেশ্য প্রনোদিত এখানেই প্রমান হয় প্রতিটা নিউজে সঠিক বিষয়টি উঠে এসেছে। কিন্তু টেকনাফ টুডে নিউজ ডটকমে উদ্দেশ্য প্রনোদিক ভাবে আমার নামটি সংযুক্ত করেছে। আমি লোকাল একটি এনজিওতে দীর্ঘ দিন ধরে নাইট গার্ড হিসাবে চাকরী করে আসছি। প্রতিদিন রাত ১০টায় চাকরীতে জয়েন্ট করে পরদিন সকাল ৬টার দিকে আমার ডিউটি শেষ হয়। ওই দিনও আমি চাকরীতে কর্মরত ছিলাম ওই সময়। জীবনে কখনও মরণ নেশা ইয়াবার সাথে আমি কিংবা আমার পরিবারের কেউ কোন সময় জড়িত ছিল না। রীতিমত যতটুকু পারি মাদকের বিরুদ্ধে লড়াই করেছি। মাদক বিক্রেতা ও ক্রেতাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। কিন্তু এলাকার মাদক কারবারীরা তাদের স্বার্থ হাসিলের জন্য এলাকার সাধারণ মানুষদের উপর কালিমা লেপন করে নিজেদের আড়াল করার আপচেষ্টা করেন। আমিও তার ব্যাতিক্রম নই। ওই চক্রটি সংবাদ কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদে আমার নামটি লিপিবদ্ধ করেছেন। আমি উক্ত সংবাদের একাংশের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদে এলাকাবাসীও প্রশাসনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।
প্রতিবাদকারী,
নুর বশর
পিতা- নজির আহমদ
সাং- জাদিমুরা, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।