১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

পৌরবাসির সেবা করতে মানুষের সমস্যা জানতে হবে : নবনির্বাচিত মেয়র মাহাবুব

নবনির্বাচিত মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, কক্সবাজার পৌরবাসির সেবা এবং উন্নয়ন করতে হলে মানুষের সমস্যা কি, এলাকায় কোথায় কোন উন্নয়ন করতে হবে তা আগে জানতে হবে। তারপর সিদ্ধান্ত নিয়ে ধারাবাহিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা এবং উন্নয়ন করতে হবে। তার জন্যই প্রতিটি এলাকায় ঘুরে দেখতে চাই।

তিনি বলেছেন, পৌরবাসির ভোটে নির্বাচিত হয়েছি। ভোটাদের কাছে কতৃজ্ঞতা প্রকাশ করতে যাওয়া আমার নৈতিক দায়িত্বও। একদিকে কতৃজ্ঞতা প্রকাশ অপরদিকে সমস্যাও চিহ্নিত হল।

কক্সবাজার পৌরসভার নির্বাচন শেষ হওয়ার পরও এলাকায় এলাকায় ঘুরে বেড়ানোর কারণ চানতে চাইলে তিনি এমন কথা বলেন।

তিনি বলেন, ভোটের সময় সময় স্বল্পতার কারণে পৌরসভার ১২ টি ওয়ার্ডের ৯০ শতাংশ ভোটারদের ঘরে যেতে পারলেও ১০ শতাংশ ঘরে যাওয়া সম্ভব হয়নি। দায়িত্ব গ্রহণের শতভাগ ঘরে গিয়ে ভোটারদের সাথে কথা বলতে চাই। তাই ভোটের পরেও এলাকায় এলাকায় যাওয়ার কর্মসূচি অব্যাহত রেখেছি।

আওয়ামীলীগের মনোনয়নে নবনির্বাচিত মেয়র মো. মাহাবুবুর রহমান চৌধুরী বৃহস্পতিবার দিনব্যাপী ঘুরেছেন বিভিন্ন এলাকায়। এর মধ্যে তিনি ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়া, নজিরাটেক, কুতুবদিয়া পাড়া, মোস্তাকপাড়া, ১১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া, কবরস্থানপাড়া, ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউজ যান। কথা বলেন নানা শ্রেণী পেশার মানুষের সাথে। ওই সব এলাকায় সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান।

একই সময় তিনি মুক্তিযোদ্ধা ভবন গিয়ে জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার সাথে শুভেচ্ছা বিনিময় এবং কতৃজ্ঞতা প্রকাশ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।