মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী : মেয়র প্রার্থী মাহাবুব

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী বলেছেন, নৌকা স্বাধীনতার প্রতীক। এই প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবের; এই প্রতীক মানবতার নেত্রী শেখ হাসিনার। ক্ষমতার মোহে অন্ধ হয়ে যুগে যুগে নৌকার বিপক্ষে পেশীশক্তির প্রদর্শন হয়েছে। হুমকি, হামলা, মামলা হয়েছে। কেউ সফল হতে পারেনি। ভবিষ্যতে কেউ সফল হবে না।

কক্সবাজার পৌরসভার নির্বাচনে ইতিমধ্যে আওয়ামীলীগের ত্যাগী কর্মী ও নৌকার সমর্থকদের নানাভাবে হুমকি প্রদানের অভিযোগ এনে মেয়র প্রার্থী মাহাবুব বলেন, পেশীশক্তির প্রদর্শন ও হুমকি দিয়ে নৌকা বিজয় ঠেকানোর চেষ্টা বোকামী ছাড়া কিছু না। পরিবারতন্ত্র বা ক্ষমতা মোহে অন্ধ হয়ে এমন হুমকি প্রদর্শন থেকে প্রতিপক্ষকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, কালো টাকা আর পেশাশক্তির দিন শেষ, এখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের বাংলাদেশ। এই উন্নয়নের প্রতীক নৌকার বিজয় হকে ১২ জুন। এর জন্য সাধারণ ভোটারদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।

মঙ্গলবার দিনব্যাপী নানা কর্মসূচি, গণসংযোগ ও পথসভায় মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী এসব কথা বলেন।

সকালে মেয়র প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী ৪ নম্বর ওয়ার্ডের জনতাসড়কের ঘরে ঘরে গণসংযোগ করেন। একই সময় নৌকার সমর্থনে বৃহত্তর ঘোনার পাড়া, শংকরমঠ, বৈদ্যাঘোনা, বৌদ্ধ মন্দির সড়ক, বিকেপাল সড়ক, হাসপাতাল রোড়, হরিজন পাড়ায় গণসংযোগ করেন সমর্থকরা এরপর গোলদিঘির পাড় চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশের সভাপতিত্বে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মাসুকুর সহমান বাবু, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ডা. পরিমল দাশ, মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি দিপ্তি শর্মা, সরুপম পাল পাঞ্জু সহ অন্যান্যরা। এছাড়া মাশেকুর রহমান বাবুর নেতৃত্বে শহরের রাখাইনদের সাথে নিয়ে ঘরে ঘরে গণসংযোগ করা হয়।

শেয়ার করুন