২৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১৪ ফাল্গুন, ১৪৩২ | ৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ

পেশাদারিত্বের সাথে মেজর সিনহা হত্যার তদন্ত কাজ চলছে -ডিজি র‌্যাব

ইমাম খাইর, কক্সবাজার
পেশাদারিত্বের সাথে মেজর সিনহা হত্যার তদন্ত কাজ চলছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেছেন, মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যা মামলার তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যা যা করা প্রয়োজন করা হচ্ছে। এরই অংশ হিসেবে র‌্যাব প্রধান নিজেই ঘটনাস্থল পরিদর্শনের এসেছেন।

সোমবার (১৭ আগস্ট) বিকাল ৫টার দিকে মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যার টেকনাফে শামলাপুর ঘটনাস্থল পরিদর্শন শেষে একথা বলেন র‌্যাব প্রধান।

তিনি বলেন, আমি নিজেই অত্যন্ত গুরুত্বের সাথে এই মামলার তদন্ত কার্যক্রম তদারকি করছি। অত্যন্ত পেশাদারিত্বের এই সিনহা হত্যা মামলার তদন্ত কার্যক্রম চলছে। এই ঘটনা নিয়ে বাহিনীগুলোর মধ্যে কোনো সমন্বয়হীনতা নেই। সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম চলছে।

র‌্যাব সূত্রে জানা যায়, মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন কক্সবাজারে আসেন। কক্সবাজার বিমানবন্দর থেকে তিনি বিকাল ৪টার দিকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুরে যান। ৫টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফিরে এসেছেন তিনি।

র‌্যাব মহাপরিচালকের সাথে ছিলেন পরিচালক (মিডিয়া) লে. কর্ণেল আশিক বিল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ খান হত্যার ঘটনাস্থল পরিদর্শন করতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিকাল ৪টার দিকে ঘটনাস্থল বাহারছড়ার শামলাপুরে যান।

বিকার ৫টার দিকে তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ফিরে আসেন।

র‌্যাব মহাপরিচালকের সাথে ছিলেন পরিচালক (মিডিয়া) লে. কর্ণেল আশিক বিল্লাহসহ উর্ধ্বতন কর্মকর্তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।