মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের ক্রীড়া চর্চা প্রয়োজন-জেলা প্রশাসক

শেয়ার করুন

সংবাদ বিজ্ঞপ্তি

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছেন, নিউজের পেছনে সারাদিন ব্যস্ত থাকে সাংবাদিকরা। দেশ ও জাতির সেবা করতেগিয়ে চিত্ত বিনোদনের সময়ও পান না তাঁরা। তাই পেশাদারিত্বের পাশাপাশি সাংবাদিকদের ক্রীড়া চর্চা করাও প্রয়োজন। শনিবার(১৯ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আয়োজিত মোহাম্মদ নুরুল ইসলাম ব্যাডমিন্টনটুর্নামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। 

জেলা প্রশাসক আরও বলেন, কঠোর পরিশ্রম করে জীবনে সাফল্য অর্জন করতে হয়। তাই মন ও শরীরকে সুস্থ রাখতেখেলাধুলার প্রয়োজনীয়তা অপরিসীম। সুস্থ ও সবল জাতি গঠনে ক্রীড়া চর্চার বিকল্প নেই

কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীঅনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, কক্সবাজার প্রেস ক্লাবেরসাবেক সভাপতি বদিউল আলম, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, প্যানেল মেয়র মাহবুবর রহমানচৌধুরী, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান ইউনিয়ন হাসপাতালের চেয়ারম্যান আরিফ উল মাওলা, ব্যবস্থাপনা পরিচালক নুরুল হুদা, সাংবাদিক ফরহাদ ইকবাল, দীপক শর্মা, নুপা আলম, সুজা উদ্দিন রুবেল প্রমূখ।

শেয়ার করুন