২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পেরুকে ৫-০ গোলে গুঁড়িয়ে গ্রুপের সেরা ব্রাজিল

সাও পাওলোয় শনিবার স্থানীয় সময় বিকালে ম্যাচটি ৫-০ গোলে জিতেছে প্রতিযোগিতাটির আটবারের চ্যাম্পিয়নরা।

আগের দিন দলের খেলার উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্রাজিল কোচ। ম্যাচের শুরুতে অবশ্য তার প্রতিফলন ছিল না। তবে এলোমেলো ফুটবলের মাঝেই দ্বাদশ মিনিটে এগিয়ে যায় তারা।

মার্কিনিয়োসের কর্নারে সতীর্থের হেডে গোলমুখে বল পেয়ে হেড করেন কাসেমিরো। বল পোস্টে বাধা পেলে ফিরতি হেডে গোলটি করেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল।

সাত মিনিট পর গোলরক্ষকের হাস্যকর ভুলে দ্বিতীয় গোল হজম করে পেরু। বল ধরেই শট নেন পেদ্রো গালেসে, সামনেই থাকা ফিরমিনো পা বাড়িয়ে দিলে তার পায়ে বল লেগে গোলরক্ষকের উপর দিয়ে গিয়ে পোস্টে লাগে। ফিরতি বল ধরে ঠান্ডা মাথায় গোলরক্ষককে কাটিয়ে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুল ফরোয়ার্ড।

দুই গোলে এগিয়ে গিয়ে আক্রমণ বাড়ানো ব্রাজিল ৩২তম মিনিটে পায় তৃতীয় গোলের দেখা। বলিভিয়ার বিপক্ষে জোড়া গোল করা ফিলিপে কৌতিনিয়োর মাঝমাঠ থেকে উঁচু করে বাড়ানো বল ধরে একজনকে কাটিয়ে ডি-বক্সের বাইরে থেকে নিচু শটে স্কোরলাইন ৩-০ করেন এভেরতন।

আসরে গ্রেমিওর এই ফরোয়ার্ডের গোল হলো দুটি। বলিভিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষটি করেছিলেন এভেরতন।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করা ব্রাজিল ৫৩তম মিনিটে দলীয় প্রচেষ্টায় করা গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। মাঝমাঠ থেকে ডান দিক দিয়ে এগিয়ে আর্থার ও ফিরমিনোর সঙ্গে বল দেওয়া নেওয়া করার ফাঁকে ডি-বক্সে ঢুকে জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন পিএসজির ডিফেন্ডার আলভেস।

(বিস্তারিত আসছে)

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।