মূল খবরে যান

শিরোনাম
● জেল থেকে ফিরেই ফের দখলের অভিযোগ, এবার প্রবাসীর দুই দোকানে দুলালের থাবা!● ফেসবুকে প্রকাশিত স্ট্যাটাস প্রসঙ্গে খরুলিয়ার নুরুল হকের প্রতিবাদ● উখিয়ায় দশম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা

পেকুয়া সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ নাশকতা মামলায় আটক

শেয়ার করুন

Copy of atok
পেকুয়া উপজেলার সদর ইউপি’র প্যানেল চেয়ারম্যান পশ্চিম জোন বিএনপি’র সভাপতি শাহনেওয়াজ আজাদকে আটক করেছে পুলিশ। গতকাল ১৮মার্চ বুধবার তাকে গ্রেফতার করে তাৎক্ষনিক চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সৌপর্দ করা হয়। পেকুয়া থানা সূত্র জানিয়েছেন, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার পুলিশ অভিযান চালিয়ে সিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন। পেকুয়া থানার ওসি মোঃ আবদুর রকিব ঘটনার সত্যতা স্বীকার করে ধৃত শাহনেওয়াজ আজাদ এমইউপি’কে বিজ্ঞ আদালতে সৌপর্দ করলে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন