১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশন পরিদর্শনে জাপানী টিম

pic pekua japan
কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্টান মডেল জি এম সি ইনষ্টিটিউশন পরিদর্শন করছেন জাপানের একটি প্রতিনিধিদল। গত ১১ মার্চ সকাল সাড়ে ১১ টায় পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের প্রাক্তন ছাত্র পেকুয়া জমিদার বাড়ীর মরহুম নুরুল ইসলাম চৌধূরীর পুত্র জাপান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে জাপানী টিম স্কুলে পৌছলে স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক চৌধূরীর নেতৃত্বে শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাদের কে ফুলের তোড়া দিয়ে বরণ করে। পরে স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক চৌধূরীর সভাপতিত্বে ও মারুফা দিদার পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাপানের শিক্ষাবিদ ড.সাম্যায়া মাওয়া, জাপান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম চৌধূরী। জাপানী অতিথিদের কে আনন্দ দেওয়ার জন্য স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন গান ও নৃত্য করে অতিথিদের আনন্দিত করে। পরে জাপান শিক্ষা ফাউন্ডেশন থেকে এ স্কুলের গরীব মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন। অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে বৃত্তির অর্থ ও জাপানের পদক তুলে দেন। এসময় জাপানের অতিথিরা এক লক্ষ টাকা প্রদান করেছেন। জাপানী অতিথিদের হাতে স্কুলের পক্ষ থেকে উপহার তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক চৌধূরী। এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সদস্য কিছমত চৌং, মাষ্টার জহির উদ্দিন, আজম খাঁন, সাংবাদিকগণসহ শিক্ষকগণ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।