১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১৩ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্দে মামলা করায় তীব্র নিন্দা

index
পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্দে পেকুয়া থানায় দায়েরকৃত হয়রানিমুলক ও মিথ্যা মামলা রেকর্ড করায় পেকুয়া উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এক বিবৃতিতে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়াত আজিজ রাজু ও উপজেলা যুবদলের সভাপতি শাফায়াত আজিজ রাজু জানান, পেকুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি কামরান জাদীদ মুকুট, পেকুয়া পূর্ব জোন বিএনপির সভাপতি মাহবুবুল করিম মেম্বার, পেকুয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ রুবেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ, পশ্চিমজোন বিএনপির সভাপতি শাহনেওয়াজ মেম্বার, বিএনপি নেতা ফজল করিম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক নুরুল আবছার, উপজেলা যুবদলের সেক্রেটারী মোসলেম উদ্দিন, পশ্চিমজোন যুবদলের সেক্রেটারী ইমরুল হাসান ইমু, যুবদল নেতা আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম বিটু, বিএনপি নেতাদের মধ্যে বেলাল, আজম ইকবাল, রিদুয়ান, দেলোয়ার, মোশারাফ, সালাহ উদ্দিন, নুরুল আলম, কবির হোসেন, রমিজ, মেজাফফর, আবদুল হামিদ, যুবদল পূর্বজোনের সভাপতি ইউসুফ বিন মনির টিপু, ফিরোজ আহমদ, আবুল হোছন, নাছিরসহ ৩১জনকে হয়রানিমুলক ও মিথ্যা মামলায় আসামী করা হয়েছে। যুবদলের নেতৃবৃন্দ অবিলম্বে উক্ত হয়রানিমুলক মামলা প্রত্যাহার করার জন্য প্রশাসনের নিকট দাবী জানান এবং আটককৃতদের অবিলম্বে মুক্তি দাবী করেন। নচেৎ আগামীতে কঠোর আন্দোলনের মাধ্যমে পেকুয়ার কৃতি সন্তান ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদসহ সকল আটককৃত নেতা-কর্মীদের জেল থেকে মুক্ত করে নিয়ে আসার হুশিয়ারি উচ্চারন করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।