মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পেকুয়ায় ৫ম শ্রেণীর ছাত্রীর গোপনে বাল্য বিয়ে: এলাকায় তোলপাড়

শেয়ার করুন

images
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর গোপনে বাল্য বিয়ে নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এদিকে বাল্য বিয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে মৌলভী বাজার ফারুকীয় মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের পশ্চিম সোনাইছড়ি গ্রামের বাদশার পুত্র ও ধনিয়াকাটা বটতলা বাজারের মোবাইল সার্ভিসের দোকান ব্যবসায়ী মো. হেফাজ উদ্দিন সম্প্রতি জোরপূর্বকভাবে বারবাকিয়া ইউনিয়নের রাহাত আলী পাড়া গ্রামের প্রবাসী আবদু শুক্কুরের মেয়ে হুময়ারা বেগম প্রকাশ পাখি বেগমকে (১৩) কাবিননামা ছাড়াই নোটারীর মাধ্যমে অবৈধভাবে গোপণে বাল্য বিয়ে করে। হুমায়ারা মৌলভী বাজার ফারুকীয়া মাদ্রাসার গত বছরে অনুষ্টিত পিএসসি পরীক্ষাথী ছিল।  মাদ্রসার ভর্তি রেজিষ্টার ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদের রেজিষ্টারে হুমায়ারার জন্ম তারিখ উলে¬খ আছে ১২/০২/২০০৩ইংরেজী। স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই ছাত্রীর পরিবারকে হোফাজ উদ্দিনের পরিবার বিভিন্ন ধরনের হুমকি দেওয়ায় তারা আইনের আশ্রয় নিতে পারেনি। এদিকে গতকাল রোববার বাল্য বিয়ের ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়রা এ ঘটনা চরম ক্ষোভ প্রকাশ করে বাল্য বিয়ের সাথে জড়িতদের শাস্তি দাবী করেছেন।

এ বিষয়ে জানতে পেকুয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী মো. মিজানুর রহমান জানান, ৫ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর গোপনে বাল্য বিয়ের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বাল্য বিয়ের প্রমান পাওয়া গেলে জড়িতদের ছাড় দেওয়া হবেনা।

শেয়ার করুন