৯ মে, ২০২৬ | ২৬ বৈশাখ, ১৪৩৩ | ২১ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পেকুয়ায় স্কুল শিক্ষককে পিটিয়ে আহত

picsart_1481379924525

পেকুয়ায় বদরুল আলম(৪০) নামের এক শিক্ষককে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা।

শুক্রবার (৯ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের সবুজ বাজার কবরস্থানের পশ্চিম পার্শ্বে এঘটনা ঘটে। এসময় তাকে উদ্ধার করতে এসে আরো দু’ব্যক্তি আহত হয়েছে। আহতরা হলেন, বাচা মিয়ার পুত্র মোঃ বেলাল ও শফি আলমের পুত্র আক্তার হোসেন। আহত বদরুল আলম একই ইউনিয়নের মৌলভী পাড়া এলাকার রেজা মিয়ার পুত্র ও রাজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আহত শিক্ষক বদরুল আলম বলেন, ওইদিন সন্ধ্যায় একই ইউনিয়নের বদি উদ্দিন পাড়া এলাকার মাহমুদের পুত্র আবুল হাশেম, আবু তালেব, মোঃ ছৈয়দ ও নুরুল হকের পুত্র আনছার তুচ্ছ ঘটনার জের ধরে আমার উপর হামলা চালায়। হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে তারা আমাকে পিটিয়ে গুরুতম জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আমাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে শিক্ষকের উপর হামলার ঘটনার আন্দোলনের ঘোষণা দিয়েছে পেকুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

শনিবার (১০ডিসেম্বর) বিকেলে পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সমিতির সভাপতি হানিফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি মোকাদ্দেছুর রহমান, সরওয়ার আলম, যুগ্ন সম্পাদক মজিবুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মহসিন প্রমুখ। সভায় বক্তারা বলেন, আমাদের সহকর্মী বদরুল আলমের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সভায় ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদানসহ মানববন্ধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এব্যাপারে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, শিক্ষকের উপর হামলার ঘটনা দুঃখজনক। আমি তাদের লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।