১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পেকুয়ায় সিএনজি-অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

এম.জিয়াবুল হক,(চকরিয়া): পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৭) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের হাজী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন পূর্ব সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র ও একই ইউনিয়নের জানালি পাড়া এলাকার মিয়াঁজানের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পেকুয়া থানার উপ পরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, স্কুল থেকে বাড়ী ফেরার পথে হাজী বাজার অভিমুখে আসা বেপরোয়া গতির সিএনজি অটোরিকশা ধাক্কা দেয় স্কুলছাত্র জসিম উদ্দিনকে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কিš‘ চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান বলেন, গাড়ীর চালক পালিয়ে গেলেও ঘাতক গাড়ীটি আটক করা হয়েছে। স্কুলছাত্রের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।