মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

পেকুয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার : অপহরণকারী আটক

শেয়ার করুন

অপহরণপেকুয়ায় তানিয়া সুলতানা(১৫) নামের অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। একই সাথে পুলিশ অপহরণকারী আজু মিয়া প্রকাশ আজম উদ্দিনকে আটক করেছে। সে মগনামা ইউনিয়নের লাল মিয়া পাড়ার মৃত পুঁতুন আলীর পুত্র।

বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মগনামা ইউপি কার্যালয়ের সামনে থেকে ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ।

অপহৃত মাদ্রাসা ছাত্রী একই ইউনিয়নের ঘাট মাঝির পাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে ও শাহ রশিদিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।

গত বুধবার ৭ডিসেম্বর সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ইউনিয়নের মুহুরি পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।

এঘটনার ওই মাদ্রাসা ছাত্রীর পিতা মনজুর আলম বাদি হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা(নং-১০) দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদার বলেন, আটককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন