১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পেকুয়ার সেই ছোট ফুটবলারদের দেওয়া হলো বীরোচিত বড় সংবর্ধনা

 


বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথ‌মিক বিদ্যালয় ফুটবল টুনা‌মেন্টের জাতীয় চ্যা‌ম্পিয়নের শি‌রোপা অর্জনকারী দল কক্সবাজা‌রের পেকুয়া উপ‌জেলার টইটং সরকারী প্রাথ‌মিক ‌বিদ্যালয়‌কে বী‌রো‌চিত সংবর্ধনা দি‌য়ে বরণ করে নিলেন পেকুয়ার সর্বস্তরের জনসাধরন। আজ দুপু‌রে পেকুয়া উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপ‌জেলার চৌমুহুনী চত্ব‌রে বিশাল এ সংবর্ধনায় পেকুয়ার অধিকাংশ স্কুল কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিবাবক সহ সর্বোপরি নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ উপ‌স্থিত হ‌য়ে ফু‌লের তোড়া ও পাপ‌ড়ি ছি‌টি‌য়ে জাতীয় চ্যা‌ম্পিয়ন দল‌কে বরণ ক‌রে নেয়।

এর আ‌গে তারা ঢাকা থেকে ট্রেন যোগে চট্রগ্রামে পৌঁছলে সেখানে অবস্থানরত পেকুয়ারর শিক্ষার্থীরা ফুলের মালা দিয়ে বরণ করে। পরে চট্রগ্রাম থেকে চকরিয়া পৌঁছানোর পর বিশাল মোটর শুভাযাত্রা সহকা‌রে শত শত যানবাহন নি‌য়ে চক‌রিয়ার ইনানী থে‌কে টইটং সরকারী প্রাথ‌মিক বিদ্যালয় এর বু‌লেট বা‌হিনী‌কে পেকুয়ায় নি‌য়ে আসা হয়। চৌমুহুনী‌তে আ‌য়ো‌জিত বিশাল সংবর্ধনায় বক্তব্য রা‌খেন, পেকুয়া উপ‌জেলা চেয়ারম্যান শাফায়েত আ‌জিজ রাজু, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মনজু। চক‌রিয়া উপ‌জেলা চেয়ারম্যান জাফর আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগ নেতা এস এম গিয়াস উ‌দ্দিন, পেকুয়া উপ‌জেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক আবুল কা‌সেম সহ অন্যান্যরা।

উল্লেখ্য যে, গত ২ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্টিত টুর্নামেন্টের ফাইনা‌লে সি‌লে‌টের জৈন্তাপুর কামরাঙ্গী সরকারী প্রাথ‌মিক বিদ্যালয়‌কে হা‌রি‌য়ে চ্যাম্পিয়ন হয়েছিল টইটং সরকারী প্রাথ‌মিক ‌বিদ্যালয়‌।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।