মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পেকুয়ার মগনামায় ভোটকেন্দ্রে চারজন গুলিবিদ্ধ

শেয়ার করুন

শাহেদ মিজানঃ পেকুয়ার মগনামায় ইউনিয়নের দক্ষিণ মগনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এলাকায় গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পাওয়া গেছে। সকাল ৯টার দিকে এই গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- আবুল হোছেন, ছাদেক, বদি, রমিজ। একই এলাকার বাসিন্দা।

নৌকার জন্য ভোট লুটের জন্য স্থানীয় চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের লোকজন এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম। তবে স্থানীয়রা জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে।

স্থানীয় সাংবাদিক মোহাম্মদ ফারুক জানিয়েছেন, কেন্দ্রের আধা কিলোমিটার দূরে রাতে রাস্তা কেটে দেয় দুর্বৃত্তরা। তাই সংঘর্ষ চললেও তাৎক্ষণিক ঘটনাস্থলে যেতে পারেনি আইন-শৃঙ্খলাবাহিনীর লোকজন।

দায়িত্বরত পুলিশ কর্মকর্তা নুর অালম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কেন্দ্রের বাইরে ধাওয়া পাল্টা ও গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। অাহত হয়েছে কিনা জানা নেই।

প্রিসাইডিং কর্মকর্তা ওসমাণ গনি বলেন, কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাইরে ব্যাপক সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। যার কারণে ভোট শূন্য অবস্থায় রয়েছে কেন্দ্রটি। বিষয়টি অামি সংশ্লিষ্ঠ কর্মকর্তাকে অবগত করেছি।

শেয়ার করুন