১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

পেকুয়া কলেজের তিন শিক্ষককে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা

আহতকক্সবাজারের পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের তিনজন শিক্ষককে পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের হোস্টেল ভবনের নিচে বিক্ষুব্ধ ছাত্রদের হাতে বশির আলম ও মোঃ আলম নামের দুই শিক্ষক প্রহৃত হয়। একই সময়ে ছাত্ররা শিক্ষক মিলনায়তনে ঢুকে অপর শিক্ষক এনামুল হককে পিটিয়ে আহত করে। পরে পুলিশ এসে লাটিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় কলেজে কর্মরত শিক্ষকরা অনির্দিষ্ট কালের কর্মবিরতি ঘোষণা করেছেন।

পেকুয়া জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান বলেন, ২য় বর্ষের শিক্ষার্থীরা এইচএসসি মূল্যায়ন পরীক্ষা বানচাল করতে কিছু ছাত্র এ ঘটনা ঘটিয়েছে। আমরা এব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুরুল আলম বলেন, ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।