মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

পেকুয়া উপজেলা ছাত্র যুব কল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান।

শেয়ার করুন

 

সংবাদ বিজ্ঞপ্তিঃ শুক্রবার বিকাল তিনটায় পেকুয়া উপজেলা ছাত্র-যুব কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত এসএসসি/দাখিল এবং এইচএসসি/ আলিম উত্তীর্ণ জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের নিয়ে চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বর্নাঢ্য “কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-২০১৭”। উক্ত আয়োজনে উদ্বোধক হিসেবে ছিলেন পেকুয়ারই কৃতী সন্তান, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি’র সম্মানিত প্রতিষ্ঠাতা, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব লায়ন মোঃ মুজিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়ার মাননীয় সংসদ সদস্য, কক্সবাজারের কৃতিসন্তান জনাব আলহাজ্ব মোঃ ইলিয়াছ আলী।অনুষ্ঠানটিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য মেরনসান স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল পেকুয়ার কৃতি সন্তান শিক্ষানুরাগী জনাব ড. মোঃ সানাউল্লাহ।

শির্ক্ষাথীদের মনন বিকাশে সৃজনশীল ছাত্র সংগঠনের ভুমিকা অপরিসীম। ছাত্র সংগঠনগুলো এদেশের সমাজ ও রাষ্ট্র উন্নয়নে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এবং দৃশ্যমান ভুমিকা রেখে আসছে। গতকাল ৬ অক্টোবর’১৭ চট্টগ্রাম নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ মিলনায়তনে পেকুয়া উপজেলা ছাত্র যুব-কল্যাণ পরিষদের উদ্যোগে কৃতি শির্ক্ষাথী সংর্বধনা অনুষ্ঠানে চকরিয়া পেকুয়ার সাংসদ আলহাজ্ব মো. ইলিয়াছ আলী এ কথাগুলো বলেন এবং সংগঠনটিকে সামনের পথে এগুনোর ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।উদ্বোধক লায়ন মোঃ মুজিবুর রহমান এবং প্রধান আলোচক ড. মোঃ সানাউল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্যন্ত ফলপ্রসূ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ সোহেল আজিজ। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য জনাবা মাহ্বুবা সুলতানা শিউলি, দৈনিক সমকালের সিনিয়র সাব এডিটর জনাব নাসির উদ্দিন হায়দার, বাংলাদেশ সুপ্রিম র্কোটের আইনজীবী জনাব এডভোকেট মোঃ মহিউদ্দিন, টাইটাস ওর্য়াল্ড হিউম্যান রাইটস্ সোসাইটির চেয়ারম্যান নোটারিয়ান ড. আনোয়ার হোসেন মানিক প্রমুখ। সম্মানিত অতিথিদের সাথে সাথে এ সময় আরো দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি মো. বেলাল হোসেন, মো.কাইছার হামিদ, এস এম শাহাদাত হোসেন, হারুন অর রশিদ, আনোয়ার শাহাদাত, সদস্য মোঃ ইলিয়াছ, রিদুয়ান, শাহনেওয়াজ সুমন, ইকফাত ফয়সাল, মফিজ সিকদার, শওকত হোসেন বিজয়, ওয়াসিম আকরাম, আরফান উল্লাহ প্রমুখ। আলোচনা সভা শেষে কৃতিশির্ক্ষাথীর মাঝে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়। পরিশেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন