১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

পেকুয়ায় ৪ ব্যবসায়ীকে পিটিয়ে টাকা লুট

Hamlaকক্সবাজারের পেকুয়ায় চারজন শুটকি ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকা লুট করেছে একদল ছিনতাইকারী।

বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের জেটিঘাটে এ ঘটনাটি ঘটে।

আহতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের উত্তর গোঁয়াখালী এলাকার মৃত.সোনামিয়ার ছেলে আব্দুল মোতালব প্রকাশ পেঠান (৪৫), আবু ছিদ্দিকের ছেলে মো.ইউনুস, রাজাখালী ইউনিয়নের মাহমুদুল্লাহর ছেলে আরিফুল ইসলাম (৩০) ও মহেশখালী উপজেলার মাতারবাড়ির খন্দরাবিল এলাকার শফিউল আলম। আহতরা পেকুয়া বাজারের শুটকি ব্যবসায়ী।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় পেকুয়া বাজারের চারজন শুটকি ব্যবসায়ী ওইদিন সন্ধ্যায় ইঞ্জিন চালিত নৌকা যোগে শুটকি মাছ নিয়ে কুতুবদিয়া থেকে মগনামা ঘাটে আসে।

নৌকাটি জেটিঘাট সংলগ্ন স্লুইচ গেইটে নোঙ্গর করে। এ সময় মগনামা ইউনিয়নের ফতেহ আলী মার পাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে মনির উদ্দিনের নেতৃত্বে ৭-৮জনের দুর্বৃত্তরা চাঁদাদাবি করে।

এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। ক্ষিপ্ত হয়ে ওই দুর্বৃত্তরা লাঠি দিয়ে পিটিয়ে ব্যবসায়ীদের গুরুতর আহত করে।

আহত ব্যবসায়ীরা জানায় তারা অতর্কিত হামলা চালিয়ে পেঠানের কাছ থেকে ৫২হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় এবং আমাদের অপর তিনজনের কাছ থেকেও প্রায় লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।

পেকুয়া থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) মনজুরুল কাদের জানায় বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।