২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

পেকুয়ায় শীর্ষ ২ডাকাত আটক, ৭অস্ত্র ও ৩৮ গুলি উদ্ধার

কক্সবাজারের পেকুয়ায় ৭টি অস্ত্র ও ৩৮টি গুলিসহ দুইজন শীর্ষ ডাকাতকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকায় র‌্যাবের এসআই প্রশান্ত কুমার ভৌমিকের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ৭টি অস্ত্র ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়া এলাকার আহমদ ছফার ছেলে আনছার (৪০) ও একই এলাকার মৃত বজল আহমদের ছেলে আবুল কাশেম কাছিম (৩৮)।

র‌্যাবের উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার ভৌমিক সাংবাদিকদের বলেন, আমাদেরর কাছে তথ্য ছিল যে,  রাজাখালী শীর্ষ ডাকাত আনছার রাজাখালী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে আনছার ও তার সহযোগী কাছিমকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের তল্লাশি করে ২টি দেশিয় এলজি এবং তাদের স্বীকারোক্তি মতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ১টি ইয়ারগান, ২টি একনলা বন্দুক, ২ টি দেশীয় তৈরী এলজি ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার দুজনকে উদ্ধার হওয়া অবৈধ অস্ত্র ও গুলিসহ পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) কামরুল আজম বলেন, ‘র‌্যাবের পক্ষ থেকে এজাহার দেওয়া হয়েছে। মামলা হিসাবে নথিভুক্ত করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।