মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

পেকুয়ায় গণধোলাইয়ে ডাকাত নিহত; আটক-২

শেয়ার করুন

পেকুয়ায় জনতার গনধোলাইয়ে জামাল হোসেন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই ডাকাতকে জনতা গনধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়া সাপেরগাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গণধোলাইয়ে নিহত জামাল হোসেন ওই ইউনিয়নের সাপেরগাড়া এলাকার মৃত আলমগীরের ছেলে। আহতরা হলেন একই এলাকার নাজিম উদ্দিনের ছেলে কাউসার (২৫) ও বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ীয়াখালী এলাকার নুরুল ইসলামের ছেলে নাছির হোসাইন। বর্তমানে আহতরা পুলিশ হেফাজতে পেকুয়া সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে কাউসারের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার রাতে ডাকাতদলের গুলিতে সাপের গারা এলাকায় মালয়েশিয়া প্রবাসী যুবক নুরুন্নবী নিহত হন। একই ঘটনায় নুরুন্নবীর মা হাজেরা বেগম ও ছোট ভাই মোজাম্মেল গুলিবিদ্ধ হয়েছেন। ডাকাতদলের এলোপাতাড়ি গুলিতে তারা হতাহত হয়েছেন। এদিকে বিক্ষুদ্ধ জনতা সকালে জড়িত তিন ডাকাতকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় জামাল হোসেন গনপিটুনিতে মারা যান।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামরুল আজম ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, জনগণের গনপিটুনীতে এক ডাকাত নিহত হয়েছে। এছাড়াও দুই ডাকাতকে আটক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সূত্রঃ সিবিএন

শেয়ার করুন