১০ মে, ২০২৬ | ২৭ বৈশাখ, ১৪৩৩ | ২২ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

পেকুয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন, টাকা বিতরণ ও স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন থিয়েটার উদ্বোধনে এমপি জাফর আলম

বার্তা পরিবেশক:

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সম্প্রতি আঘাত হানা প্রাকৃতিক দুর্যোগ ঘুর্ণিঝড়ে বাড়িঘর হারানো ২০০ পরিবারের মাঝে ৪০০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিলের বিপরীতে নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পেকুয়া উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ঢেউটিন ও নগদ টাকার চেক হস্তান্তর করেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলম এমএ।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, পেকুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমূখ।

এদিকে সংসদ সদস্য জাফর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন করে স্থাপিত অপারেশন থিয়েটার। আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত এই থিয়েটারে এখন থেকে অপারেশনের মাধ্যমে চিকিৎসাসেবাও দেয়া হবে হাসপাতালটিতে।

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা, পেকুয়া উপজেলা স্বাস্থ্যপ্রধান ডা. মাজেদ চৌধুরী, ডাক্তার মুজিবুর রহমান, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম প্রমূখ। #

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।