১৯ আগস্ট, ২০২৬ | ৪ ভাদ্র, ১৪৩৩ | ৫ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

পেকুয়ায় ইয়াবা ব্যবসায়ীর হাতে ছাত্রদল নেতা অপহরনের আড়াই ঘন্টা পর উদ্ধার

পেকুয়ায় অপহৃত ছাত্রদল নেতা উদ্ধার। অপহরনের প্রায় আড়াই ঘন্টা পর গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করেছেন স্থানীয়রা। ইয়াবা বিক্রেতার বিরুদ্ধে মুখ খোলেন ওই ছাত্রদল নেতা। এর সুত্র ধরে ইয়াবা ব্যবসায়ী ছাত্রদল নেতাকে পেকুয়া বাজার থেকে চৌমুহনীতে এনে পরীস্থান নামক একটি টেইলার্সে আটকিয়ে রাখে। এ সময় তাকে নির্যাতন চালায়।

এক পর্যায়ে প্রান নাশের জন্য তাকে ওই স্থান থেকে এক কিলোমিটার দুরবর্তী স্থান সদর ইউনিয়নের সাবেকগুলদী ষ্টেশনে নিয়ে যায়। একটি দোকানে আটকিয়ে ফের নির্যাতন চালায়। অত্যন্ত কৌশলে ওই স্থান পাল্টিয়ে অপর একটি বিল্ডিং বাড়িতে অবরুদ্ধ করে। সেখানেও তাকে তৃতীয় দফা নির্যাতন চালায়।

ঘটনাটি ঘটেছে বৃষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নে। অপহৃত যুবকের নাম আব্দুল করিম (৩০)। তিনি সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত.আবু ছৈয়দের ছেলে। ছাত্রদল পেকুয়া উপজেলা শাখার দপ্তর সম্পাদক তিনি। বিষয়টি পেকুয়া থানা ডিউটি অফিসারকে অবহিত করেছেন বলে এসআই বিমল কান্তি দেব নিশ্চিত করেছেন।

অপহৃত ছাত্রদল নেতা আব্দুল করিম জানায় আমাকে শিলখালী ইউনিয়নের সিকদার পাড়া এলাকার রেজাউল করিমসহ ৪-৫জন লোক কথা আছে বলে পেকুয়া বাজার থেকে কলেজ গেইট চৌমুহনীতে পরিস্থান নামক টেইলার্সে ঢুকায়।

এ সময় তারা আমাকে পরিস্থানের তিনতলা ভবনে একটি কক্ষে আটকিয়ে পরিস্থানের কর্মচারি ছাদেকসহ তারা মারধর করে। পরে একটি সিএনজি গাড়ি করে সাবেকগুলদী ষ্টেশনে একটি দোকানে অবরুদ্ধ করে রাখে। আমার কাছ থেকে তারা পাঁচ লাখ টাকা মুক্তিপন দাবি করে। তিনি জানায় রেজাউল একজন ইয়াবা বিক্রেতা। আমি এর প্রতিবাদ করেছি। সে আমাকে অনেকবার হুমকি দিয়েছে।

এতে ক্ষিপ্ত হয়ে ওইদিন রেজাউলের নেতৃত্বে দুর্বৃত্তরা আমাকে অপহরন করেছে। তারা আমাকে আড়াই ঘন্টা আটকিয়ে রেখেছে। আমার আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে আমাকে উদ্ধার করে। উপজেলা ছাত্রদলের সভাপতি কামরান জাদিদ মুকুট জানায় আমার মুঠোফোনে একটি এসএমএস আসে।

ঘটানাটি এসএমএসের মাধ্যমে অবগত হয়েছি। আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেছি। বিষয়টি শিলখালী ইউপির চেয়ারম্যান নুরুল হোছাইন ও পেকুয়া থানার এসআই বিমল কান্তি দেবকে তাৎক্ষনিক জানানো হয়েছে।

ইয়াবা ব্যবসার প্রতিবাদ করায় মুলত তাকে অপহরন চেষ্টা চালানো হয়েছে। রেজাউল ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত নেই। জানা গেছে রেজাউল করিম শিলখালী ইউনিয়নের সিকদারপাড়ার বাসিন্দা। তিনি শিলখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।