মূল খবরে যান

শিরোনাম
● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন● হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

পেঁপের ভেতরে করে ইয়াবা পাচার করতে গিয়ে উখিয়ায় আটক ২

শেয়ার করুন

কক্সবাজারসময় ডেস্কঃ

পেঁপের ভিতর করে ইয়াবা পাচার করতে গিয়ে উখিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছে ২ জন। এসময় ৪ হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে।

আটককৃত মাদক পাচারকারীরা হলো- উখিয়ার রত্নাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার আলী মদনের ছেলে আব্দুর রহিম (২৪) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া কুলাল পাড়া এলাকার আব্দুল হাকিমের কন্যা ও নুরুল বশরের স্ত্রী ইয়াছমিন আক্তার প্রকাশ রেহেনা (২৭)।

বুধবার (২৯ জুলাই) উখিয়া থানা পুলিশ ইয়াবা পাচারকারীদ্বয়কে আটক করার বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উখিয়া থানার এএসআই মোঃ শাহ আলম ও এএসআই ফখরুল ইসলাম অভিযান চালিয়ে তাদর আটক করতে সক্ষম হন।

আটককৃতদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি মর্জিনা আক্তার মর্জু জানিয়েছেন।

শেয়ার করুন