২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

পৃথক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু

index

জেলার টেকনাফ ও চকরিয়ায় পৃথক দুর্ঘটনায় দু’শিশুসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিহতরা হলো, চকরিয়া উপজেলার পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের কসাইপাড়া এলাকার আব্বাস আহমদের ছেলে মনোর আলম (১৬), টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার উত্তর শিলখালীর সৈয়দ আলমের ছেলে ফারুক আহমদ (১৩) ও একই উপজেলার জলার হ্নীলার দক্ষিন ফুলের ডেইল এলাকার মোঃ আলমের মেয়ে সুমাইয়া (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে চকরিয়া থেকে লামায় ভ্যানগাড়ি চালিয়ে আইসক্রীম বিক্রি করতে যাওয়ার পথে যাত্রীবাহী বাস চাপায় মনোর আলম (১৬) নিহত। চকরিয়া-ফাসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা এলাকায় এই ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের দুলাভাই সৈয়দ আহমদ (২৮)। আহত সৈয়দকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।
সকাল ৯টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় ডুবে নিহত হয়েছে সুমাইয়া (৫)। মা-বাবার অলক্ষ্যে সুমাইয়া বাড়ীর নিকটে রাস্তায় প্রতিদিনের মতো খেলতে যায়। খেলার একপর্যায়ে সুমাইয়াকে না দেখে খোঁজাখুঁিজর পর পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
বিকাল সাড়ে ৫টার দিকে বৈশাখের ঝড়ো হাওয়ায় আম কুড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে নিহত হয়েছে ফারুক আহমদ (১৩)। বাড়ীর আঙ্গিনায় বৈশাখীর ঝড়ো হাওয়া শুরু হলে সৈয়দ আলম আম কুড়াতে যায়। আম কুড়ানোর এক পর্যায়ে গাছের একটি ডাল ভেঙে সৈয়দ আলমের গায়ের উপর পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।